1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রস্তুতির বিকল্প নেই: কয়রায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উচ্ছেদ অভিযানের পর আবারও দখলের প্রতিযোগিতা, রাতের আঁধারে চলছে স্থাপনা নির্মাণ ফরিদপুর সওজ অফিসে জনভোগান্তি চরমে কেন্দুয়ায় সনাতনধর্মীয় ১৪ প্রতিষ্ঠানে ৩৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এমপি রফিক হিলালী রূপগঞ্জে সাংবাদিক মাইনুল ইসলাম মাহিন অপহরণ, মুক্তিপণ আদায়ের পর নিরাপদে মুক্তি” অনলাইন প্রতারক চক্রের নতুন নিশানায় শিক্ষকরা: মাগুরায় সক্রিয় জালিয়াত চক্র নড়াইলে ইয়াবা ২ লক্ষাধিক টাকা ও পাসপোর্টসহ মাদক কারবারি আটক কাঠালিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৫৯০ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা

মোঃআশরাফুল আলম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে থানা ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল দশটায় জিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুলবাড়ী সকল ব্যবসায়ীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন সরকার। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোস্তফা হোসেন। গীতা থেকে পাঠ করেন সাজু প্রসাদ গুপ্ত।
অনুষ্ঠানে সাংবাদিক পারভেজের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মীর মোহাম্মদ আল কামাহ তমাল, সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজার রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, আমিন অটো রাইস মিল ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ রুহুল আমিন, দিনাজপুর জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু, সাবেক পৌর মেয়র ও সাবেক সাধারণ সম্পাদক ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি মর্তুজা সরকার মানিক সহ অন্যান্য অতিথিবৃন্দ। ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির কমিটি দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়। উক্ত সভায় ফুলবাড়ী উপজেলার প্রায় দেড় হাজার ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদিকবৃদ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন ফুলবাড়ী ব্যবসায়ী সমিতি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com