ফেনী পুলিশ লাইন মেসে সহকর্মী আলী কে কুপিয়ে আহত,মনোয়ার আনসার সদস্য গ্রেপফতার করা হয়েছে।
ফেনী পুলিশ লাইনে সহকর্মীর বটির কোপে মো. রহমত আলী (৫৪) নামে আনসারের এক সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে ফেনী থানা পুলিশ।
আটক আলী মনোয়ার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পাইকপাড়া এলাকার মরহুম মোজায়েরের ছেলে। আহত রহমত আলী খুলনার ভাটিয়াঘাটা এলাকার মরহুম সৈয়দ এমদাদ আলীর ছেলে।
ফেনী মডেল থানা পুলিশ সূত্র জানায়, বিশেষ আনসারের দুই সদস্য ফেনী পুলিশ লাইনে দায়িত্বরত ছিলেন। দুপুরে পুলিশ লাইন মেসে খাবার খেতে গিয়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রহমত আলীকে মেসের তরকারি কাটার জন্য রাখা বটি দিয়ে কুপিয়ে জখম করেন।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত আলী মনোয়ারকে আটক করে।
এ ঘটনায় অভিযুক্ত আলী মনোয়ারকে আসামি করে পুলিশ লাইন মেস ম্যানেজার নায়েক সুব্রত দাস ফেনী মডেল থানায় একটি মামলা করেছেন।
মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘আহত আনসার সদস্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় হামলাকারী আনসার সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’