‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যে জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এবং কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন।সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস সহ ফায়ার সার্ভিসের কর্মী,জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।পরে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিবেশনায় ভূমিকম্প ও অগ্নিনির্বাপণবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় অগ্নিকাণ্ড প্রতিরোধ, অগ্নিদগ্ধ ব্যক্তিদের প্রাথমিক সহায়তা, ভূমিকম্পের সময় করণীয় এবং দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, পরিবার থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করতে হবে।




