1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, চোরাচালান চক্রের ২ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি বগুড়া
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৪২ (বিয়াল্লিশ) কোটি টাকা মূল্যের মহামূল্যবান সাপের বিষ (কোবরা ভেনম) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো. জিয়াউর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বগুড়া শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়ার বাসিন্দা এস.এম.এ ফেরদৌস (৭৪), পিতা মৃত আ. মজিদ ফ্রান্স থেকে অবৈধভাবে আনা সাপের বিষ নিজ হেফাজতে রেখে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ তথ্যের ভিত্তিতে শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়া শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে এবং তার সহযোগী মো. রমজান আলী (৫৫), পিতা মৃত আজিমুদ্দিন, সাং গোহাইল, সূত্রাপুর কে আটক করা হয়।
তাদের হেফাজত থেকে একটি বড় কাগজের কার্টুনে রাখা ৫টি কাচের পাত্র উদ্ধার করা হয়। প্রতিটি জারের গায়ে ইংরেজিতে লেখা ছিল: “RED DRAGON COMPANY, MADE IN FRANCE”। উদ্ধারকৃত বিষের আনুমানিক আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৪২ কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ সাপের বিষ চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে বিক্রি করে আসছিলো।
উল্লেখ্য, গ্রেফতারকৃত এস.এম.এ ফেরদৌসের বিরুদ্ধে এর আগেও একটি সিআর মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com