1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ সরকারি ছুটি হলেও অফিস করছেন প্রধানমন্ত্রী বান্দরবানের দূর্গম পাহাড়ী এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ১৬ ইস্ট বেঙ্গল কর্তৃক মানবিক সহায়তা প্রদান আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান

বগুড়ায় ফুটপাত দখলের সংবাদ প্রকাশে সাংবাদিক রহিমকে হত্যার হুমকি

মো:মামুন খাঁন
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে
নাগরিক টিভির বগুড়া প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহিমকে হত্যার হুমকি দিয়েছে ফুটপাতের এক চা দোকানী। এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে বগুড়ার সাংবাদিকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
বগুড়া শহরের আনাচে কানাচের ফুটপাতের উপর অসংখ্যা দোকানের কারনে তীব্র জ্যামের সৃষ্টি হয়েছে, এছাড়া আরো নানা সমস্যা ও জটিলাতা সৃষ্টি হয়েছে এই শহরে। এসব বিষয় নিয়ে নিয়ে নানা আলোচনা ও সমালোচনার চলছিলই, এরই একপর্যায়ে সাংবাদিক আব্দুর রহিম ফুটপাত দখলের ঘটনায় দুপক্ষের মধ্যে মারামারির একটি ভিডিও ২০ আগষ্ট বুধবার রাতে তার নিজস্ব ফেসবুক ওয়ালে আপলোড করেন। এই ভিডিওটি প্রশাসনের নজরে আসলে তারা শহরের পিডিবি রোডের দুপাশের চা-দোকানসহ অন্যান্য দোকানগুলোতে উচ্ছেদ অভিযান চালায়। অভিযানের পরেই এক দোকানী আব্দুর রহিমকে হুমকি প্রদান করেছিল। এরপরদিন ২৩ তারিখ থেকে আবারো দোকান বসাতে শুরু করে ফুটপাত ব্যবসায়ীরা, বিষয়টি আবারো পুলিশের নজরে আসলে ২৪ তারিখে তারা অভিযান চালায় কিন্তু ওই ব্যবসায়ীরা আব্দুর রহিমকে অহেতুক সন্দেহ করে। এক পর্যায়ে ২৪ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে তার নাগরিক টিভির বগুড়া কার্যালয়ের সামনে এসে আব্দুর রহিমকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে।
আব্দুর রহিম তার অভিযোগে উল্লেখ করেছেন যে, প্রধান আসামী মিলন মিয়া প্রকাশ্যে হত্যার হুমকি প্রাদান করেন। এসময় মিলনসহ অন্য আরোও দুই আসামী বলেন তোর কারনে আমাদের দোকানে অভিযান চালিয়েছে, তোকে মারার জন্য তিন লক্ষ টাকা রেখেছি, কাল থেকে আবারো দোকান বসাবো তুইতো দুরের কথা পুলিশ আসলে তাদেরও হাত কেটে নেবো।
এই হুমকির পরেই আব্দুর রহিম বগুড়ার সিনিয়র সাংবাদিকদের সাথে পরামর্শ করে একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, সাংবাদিক আব্দুর রহিমকে প্রাণনাশের একটি অভিযোগ দায়ের হয়েছে। আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কাজ শুরু করেছি, আশা করছি দ্রুত সময়ে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com