1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আজ সরকারি ছুটি হলেও অফিস করছেন প্রধানমন্ত্রী বান্দরবানের দূর্গম পাহাড়ী এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ১৬ ইস্ট বেঙ্গল কর্তৃক মানবিক সহায়তা প্রদান আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান

বগুড়ায় মেডিকেল কলেজ হাসপাতালে এক স্ত্রীর প্রাক্তন ও বর্তমান দুই স্বামীর লড়াই : ক্ষুরের আঘাতে একজন আহত

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজল হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডের সামনে রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র ক্ষুরের আঘাতে গুরুতর আহত হয়েছে, মোঃ মামুন (৩২), পিতা: মোঃ আইয়ুব আলী, সাং শংকর হাটা, মির্জাপুর, শেরপুর, বগুড়া।আজ রবিবার সকাল সাড়ে ১১ টায় ৫ম তলায় শিশুর ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। আহত মামুনকে দ্রুত স্থানীয় আনসার সদস্যরা উদ্ধার করে জরুরি বিভাগে ভর্তি করে দেন।তাৎক্ষণিকভাবে জানা যায়, মামুনের স্ত্রী মোছাঃ ফেরদৌসী ৪ মাস আগে তার প্রথম স্বামী মোঃ রাসেল (৩২), পিতা: মোঃ রুহুল, পেশা: গাড়ি চালক (বর্তমানে কর্মরত: শেরপুর কৃষি অফিস) এর সাথে বিবাহ বিচ্ছেদ করেন। এরপর দুই মাস আগে ফেরদৌসী দ্বিতীয়বারের মতো মামুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
সকালে ফেরদৌসী ও মামুন হাসপাতালে ফেরদৌসীর বড় বোনের অসুস্থ সন্তানকে দেখতে গেলে হঠাৎ সেখানে হাজির হয় তার প্রাক্তন স্বামী রাসেল। প্রাক্তন স্বামী ও বর্তমান দুই স্বামীর কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে উত্তেজিত হয়ে রাসেল তার প্রতিদ্বন্দ্বী মামুনকে ধারালো ক্ষুর দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com