সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং বাংলাদেশ খাদ্য অধিদপ্তর, বগুড়া কর্তৃক বগুড়া সদর উপজেলা এরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর পূর্বপাড়ার মেসার্স শাহীন ট্রেডার্স মসলা কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল জিরা মসলা তৈরি করার অপরাধে কারখানার মালিক মোঃ শাহীন আলম (৩২) কে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
আজ সোমবাব (৯ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময় সিপিএসসি বগুড়া, র্যাব-১২, কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ, এটিসি এবং ফয়সাল আহমাদ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মেজিষ্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ার নেতৃত্বে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল সহ উপজেলা এরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর পূর্বপাড়ার মেসার্স শাহীন ট্রেডার্স (মসলা কারখানা) এ একটি মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল জিরা মসলা তৈরি করার অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৫ ও ২৬ ধারা লঙ্গন এবং ৫৮ ধারায় উক্ত কারখানার মালিক মোঃ শাহীন আলম (৩২) এর ৩ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।