পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারের ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পরিতোষ চন্দ্র সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ঈদকে সামনে রেখে সরকারের এই সহায়তা কর্মসূচি অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জানা গেছে, এ কর্মসূচির আওতায় আমরুল ইউনিয়নের ৫৬৫টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন প্রামাণিকসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।