1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্তীত্বের তালিকায় মনি ভাইয়ের নাম: আনন্দের জোয়ারে ভাসছে বরগুনা-২ কুয়াকাটায় হোটেলে আটকে নির্যাতনের শিকার সাব্বিরের অবস্থা সংকটাপন্ন, মেলেনি আইনী প্রতিকারও নিখোঁজের ৪ দিন পর সাভার থেকে মরদেহ উদ্ধার: মিঠাপুকুরে গ্রামের বাড়িতে শোকের মাতম মৌলভীবাজার ৪ আসনে নির্বাচনে বিজয়ী যারা জামায়াতের পক্ষে ভোট চাওয়ায় যুবককে হাতুড়িপেটা, বসতঘর ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ-গুলি আহত ৭ বগুড়ার সাতটি সংসদীয় আসনেই বিএনপির জয় চাঁপাইনবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ১ আহত ৩ মির্জা ফখরুলের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে কি? বোদা-দেবীগঞ্জে আলোচনা তুঙ্গে জিয়া পরিবারের বিশ্বস্ত মুশফিক কি এবার মন্ত্রিত্ব পাচ্ছেন?

বগুড়ার সাতটি সংসদীয় আসনেই বিএনপির জয়

ওমর ফারুক খান বাইতুল
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন।বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ফলাফলে এই তথ্য জানা গেছে। জেলার  সব আসনের ফলাফলে পোস্টাল ব্যালটের ফলও যুক্ত করা হয়েছে।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা)আসনে বিএনপির আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৮৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যক্ষ  শাহাবুদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ৯৩৩ ভোট।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট। জাতীয় নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪২৬ ভোট।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে বিএনপির আব্দুল মহিত তালুকদার ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের নূর মোহাম্মদ পান ১ লাখ ১১ হাজার ২৬ ভোট।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)আসনে বিএনপির মোশারফ হোসেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জামায়াত প্রার্থী মোস্তফা ফয়সাল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির জি এম সিরাজ ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আলহাজ্ব  দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট।
বগুড়া-৬ (সদর)আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যক্ষ আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর)আসনে বিএনপির মোর্শেদ মিলটন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকের গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, ঘোষিত ফলাফল অনুযায়ী সাতটি আসনেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং সব ফলাফলে পোস্টাল ব্যালটের ভোট অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com