1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা কমলনগরে মেঘনায় অবৈধ জালের দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ, নৌকা ডুবির ঘটনায় জেলেপাড়ায় আতঙ্ক বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ও সহ-সভাপতি মশিউর রহমানের সার্বিক সহযোগিতায় শহরের বৃন্দাবনপাড়া কুরআনীয়া মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে পুরো রমজান মাসের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।আজ বুধবার বিকেলে বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় এই মানবিক কর্মসূচিতে এলাকার অসহায় ও এতিম শিশুদের জন্য চাল, ডাল, ছোলা, তেল, খেজুরসহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়, যা দিয়ে তারা পুরো রমজান মাস ইফতার করতে পারবে।

এ সময় জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, রমজান মাস সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বগুড়া জেলা ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ন-সম্পাদক আশিকুর রহমান সম্রাট,শাহ ইমতিয়াজ ইমন, সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, আযিযুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক রজিবুল ইসলাম শাকিল, যুগ্ন-আহবায়ক আল আমিন সনি, শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন, ইমতিয়াজ সরকান, রিফাত হাসান রুকু, সিজান সরকার, মেহেদি হাসান জিম, মোনতাছির সরকার মুহি, বাপ্পি সহ জেলা ছাত্রদল-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, এলাকাবাসী ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com