1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া ধুনটে বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেয়ায় সংঘর্ষ, আহত ৬

আপেল মাহমুদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে
বগুড়া ধুনটে বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনে ও বর পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।                                                                            বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে উপজেলার ২নং কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কনে পক্ষের অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, কাহালু উপজেলার জামগ্রামের সুলতানা খাতুন (৩০), আবু হোসাইন (২৬), সুমন মিয়া (২৫), মানতাসা খাতুন (২৪), শাহজাহান আলী (৪৫) ও এলিনা খাতুন (৪২)। আহতদের মধ্যে গুরুতর আহত সুলতানা ও আবু হোসাইনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, গত বুধবার ধুনট উপজেলার ২নং কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামের অশ্লীলের ছেলে জামাল উদ্দিনের সাথে কাহালু উপজেলার শান্তা গ্রামের শহিদুল প্রামানিকের মেয়ে শর্মিলা খাতুনের বিয়ে হয়। বৃহস্পতিবার মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়িতে আসেন তাকে নিয়ে যেতে। বিকেলে খাওয়া-দাওয়ার ফাঁকে মেয়ে পক্ষের লোকজনকে মাংস কম দেয়া ও খাওয়া শেষ হওয়ার আগেই দই দেয়ায় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কনের আত্মীয় সহ অন্তত ৬ জন আহত হন। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে দুপক্ষের মধ্যে সমঝোতা করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com