1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলারোয়া দামোদরকাঠি গ্রাম পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীকে হত্যার চেষ্টা, কলারোয়ায় চাঞ্চল্য জীবননগর সড়কে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি কালে জনতার দু’জন আটক উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

বগুড়া শিবগঞ্জের চাঞ্চল্যকর মা ছেলের হত্যার আসামী গ্রেফতার

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জ থানার, এফআইআর নং-২৯, তারিখ- ১৬ সেপ্টেম্বর, ২০২৫; জি আর নং-৪১৩, তারিখ-১৬ সেপ্টেম্বর, ২০২৫; ধারা- 302/380/34 The Penal Code, 1860:পূর্ব শত্রুতার জের ধরে গত ১৫/০৯/২০২৫ তারিখ রাতে অনুমানিক সাড়ে ৯ টা থেকে  ১৬/০৯/২০২৫ সকাল অনুমানিক ৭ টার মধ্যে যে কোন সময় আসামী মোঃ জিসান (২০) সহ অজ্ঞাতনামা ২-৩ জন আসামী অত্র শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামের বাদীর মেয়ের বসত বাড়িতে প্রবেশ করে বাদীর মেয়ে রাণী বেগম (৪০) ও নাতী ইমরান হোসেনকে পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দ্বারা এলোপাথাড়ী ভাবে শরীরের বিভিন্ন স্থানে কূপিয়ে ক্ষত বিক্ষত করে নৃশংস্য ভাবে হত্যা করে, বাদীর নাতীর ব্যবহৃত কালো রঙের-Hero Thriller 160R 4V মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।এ ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে শিবগঞ্জ থানার একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫/১০/২০২৫  রাত সাড়ে ১১ টায়  ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পূর্ব নরসিংহপুর এলাকা থেকে তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ মাহি ইসলাম (১৯), পিতা মোঃ মহির উদ্দিন, সাং-হাতিয়র মন্ডলপাড়া, থানা-কালাই, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করার পর  আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। বিজ্ঞ আদালত হইতে আসামী মাহি ইসলামকে ৪ দিনের পুলিশ রিমান্ডে আনিয়া নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদে আসামী মাহির দেওয়া তথ্যমতে ঘটনায় লুণ্ঠিত মোটরসাইকেল নওগাঁ জেলার সদর মডেল থানা এলাকা থেকে উদ্ধার করা হয় এবং মামলার এজাহারনামীয় আসামী জিসান (২০), পিতা মোঃ জলিল, পালক পিতা মোঃ ফারুক, এবং তদন্তে প্রাপ্ত আসামী মোঃ সৈকত (২০), পিতা মোঃ শহিদুল ইসলাম, উভয় সাং একডালা, থানা-কালাই, জেলা-জয়পুরহাটদ্বয়কে আজ শনিবার সকালে  ডিএমপি, ঢাকা খিলক্ষেত থানাধীন ডুমনি বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখিত আসামীগণকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তারা জানায় যে, তারা নেশায় আসক্ত থাকায় বিভিন্ন লোকজনের নিকট থেকে টাকা ধার করে ঋণগ্রস্থ হয়। উক্ত ঋণের টাকা পরিশোধের জন্য পূর্বপরিকল্পিত ভাবে আসামী জিসানসহ অপর আসামীদ্বয় জিসানের মামাতো বোন ডিসিস্ট রাণী বেগমের বাসায় আসে এবং আসামী জিসানের ভাগিনা ডিসিস্ট ইমরানের ব্যবহৃত মোটরসাইকেলটি কৌশলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ইমরান বিষয়টি বুঝতে পেরে মোটরসাইকেল দিতে অস্বীকার করায় পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামীগণ ইমরানকে দা দিয়ে এলোপাথারি কোপ দিয়ে রক্তাক্ত জখম করলে পাশের ঘরে থাকা ডিসিস্ট ইমরানের মা রানী বেগম এসে আসামীদের বাধা প্রদান করিলে তাকেও আসামীগণ এলোপাথারী ভাবে দা দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে, কৌশলে ইমরানের ব্যবহৃত মোটরসাইকেল এবং গহনা নিয়ে পালিয়ে যায়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com