1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা গোপালগঞ্জে কাশিয়ানীতে স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা রংপুরের উন্নয়নে সকলের সহযোগিতা চাইলেন নবনিযুক্ত সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন কক্সবাজার আইন কলেজে ইফতার মাহফিল সম্পন্ন বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত ভোক্তা অধিকার দিবস আজ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ‎খতিব ও মুয়াজ্জিনদের সম্মানে কুমারখালীতে বিশেষ ঈদ উপহার বিতরণ পিরোজপুরে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং

বগুড়ার নন্দীগ্রামে মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ গাভী জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মো রাকিব বাবু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রামে ৯ ই জানুয়ারী (মঙ্গলবার) ভোরে সুস্থ গাভীর পেটে মৃত বাছুরের জন্ম, মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ গাভী জবাই করার ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্য জানা গেছে নন্দীগ্রাম পৌর শহরের উমরপুরহাটে মো: হাশেমের প্রায় ১লক্ষ টাকা মূল্যের একটি গাভী বাচ্চা প্রসব করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ গাভীর মাংস বিক্রয়ের উদ্দেশ্যে পার্শ্ববর্তী সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের শামীম হোসেনের মাধ্যমে শেরপুর পৌরসভার মো: অহিদ শেখের ছেলে মো: গনির নির্দেশে একই এলাকার আজাহারের ছেলে মিসকিন হোসেন (৪৭), সোনা শেখের ছেলে সোহেল রানা (২৫) ও কুরবান আলীর ছেলে আশরাফ (২৭) অসুস্থ।

গাভীটি জবাই করে সিএনজি যোগে শেরপুর নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা উমপুর বাসস্ট্যান্ডে তাদের হাতেনাতে আটক করে। পরে স্থানীয় জনতা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার। জানতে চাইলে তিনি বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতারকদের ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অসুস্থ গাভীর জব্দকৃত মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com