1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন টানা ১৭ দিনের ছুটি পাচ্ছে পবিপ্রবির শিক্ষার্থীরা পেঁয়াজের অধিক ফলনেও কৃষকের লাভ নেই উৎপাদন খরচই উঠছে না ঝিনাইদহে বরগুনা পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টয়লেটের ময়লা ফেলার অভিযোগ ইরানের মিসাইল হামলায় সখীপুরের সৌদি প্রবাসীর মৃত্যু ‎গৌরনদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‎গৌরনদীতে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে গভীর রাতে ছিনতাই, পিস্তল ও অস্ত্র ফেলে পালাল দুর্বৃত্তরা ‎হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল হোসেন: ‘নীট অ্যান্ড ক্লিন কুমারখালী’ গড়ার আশ্বাস

বরগুনা পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টয়লেটের ময়লা ফেলার অভিযোগ

মোঃ আতিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

বরগুনা জেলার ৯ নং এম . বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ডাস্টবিনে পরিণত হওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের মাঠে টয়লেটের ময়লা ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে স্থানীয়রা বিদ্যালয়ের মাঠে টয়লেটের ময়লা পড়ে থাকতে দেখেন। অভিযোগ রয়েছে, মোসাম্মৎ সাথী (২৬), পিতা: মো. আব্বাস তালুকদার, তার বাসার টয়লেট পরিষ্কার করে সেই ময়লা বিদ্যালয়ের মাঠে ফেলেছেন। জানা গেছে, মোসাম্মৎ সাথী বিদ্যালয়ের পাশে   হালিম সাহেবের কাছ থেকে একটি পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় এর সম্পত্তি বাসাসহ কিনে । পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কিশোর হাজরা স্যার  বলেন, “মোসাম্মৎ সাথী আমার স্কুলের সম্পত্তি হালিম সাহেবের কাছ থেকে বাসাসহ  কিনেছেন।

অভিযোগ রয়েছে, তিনি টয়লেট পরিষ্কার করে সেই ময়লা বিদ্যালয়ের মাঠে ফেলছেন।”

(এই বিষয়টি সাথীর সাথে যোগাযোগের চেষ্টা করলেও মুঠো ফোনটি বন্ধ দেখা যায়)

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ের মাঠ দিয়ে চলাচল করতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্গন্ধের কারণে বাজারের ব্যবসায়ীরাও সমস্যায় পড়ছেন। স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com