চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পদুয়া ইউনিয়ন সংসদ এর উদ্যোগে ১৪ মার্চ (শনিবার) দুপুরে পদুয়া অস্থায়ী কার্যালয়ে বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিলনমেলায় বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদ’র সভাপতি মধু কান্তি দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, দপ্তর সম্পাদক শিক্ষক বাপ্পা দাশ, বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদ ‘র প্রধান উপদেষ্টা ডা: শুভাশীষ রায়, প্রধান পৃষ্টপোষক মিন্টু দাশ, সাবেক প্রধান উপদেষ্টা শিক্ষক সুনিল কুমার চৌধুরী( বি এসসি), উপদেষ্টা ব্যাংকার আশিষ কুমার ধর, উপদেষ্টা শিক্ষক বাদল কান্তি নাথ, শিক্ষক নয়ন মনি সিকদার, শিক্ষিকা নিপু দত্ত সভাপতি কনক ধর, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট রন্জয় মিত্র, সাধারণ সম্পাদক শিক্ষক পলাশ দাশ সহ পদুয়া ইউনিয়ন সংসদ’র বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন মানুষের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার জন্য গীতার শিক্ষার গুরুত্ব অপরিসীম। তারা আরো বলেন, প্রতিবছর এ মিলন মেলার ফলে পারস্পরিক সম্পর্ক এবং শ্রদ্ধাবোধ বৃদ্ধি পায়।