1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটে অস্ত্র ও গুলি সহ হত্যা মামলার ৫জন আসামী আটক।

খান আশিকুজ্জামান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৩৭৮ বার পড়া হয়েছে
বাগেরহাটের রামপাল ভাগা এলাকার একটি ভাড়া বাড়ীর ট্রাংক এর মধ্য থেকে দুইটি ওয়ান শ্যূটারগান,ছয় রাউন্ড গুলি সহ খুলনার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলার চার আসামী সহ ৫ জনকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ। ১০ অক্টোবর দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপার এর কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। ০৯ অক্টোবর বৃহষ্পতিবার সন্ধ্যা৭ টার দিকে ফয়লা বাজার সংলগ্ন পুলিশ ফাঁড়ির আইসি এস আই আনসার আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম ফয়লা বাজারের গরুরহাট থেকে খুলনার মহেশ্বরপাশা এলাকার মোঃ আলমগীর কবির।মোঃ আসিফ মোল্লা। মোঃ রায়হান ইসলাম ও ইমন হালদারকে দুটি মোটরসাইকেল ও পাচটি স্মার্ট ফোন সহ সন্দেহজনকভাবে আটক করে ফয়লা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ভাগা এলাকার সাইফুল ইসলামের ভাড়া করা বাসায় তাদের রক্ষিত অস্ত্র ও গুলি রয়েছে।পরবর্তীতে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস এর নেতৃত্বে আটককৃতদের স্বীকারোক্তি মতো অভিযান চালিয়ে পুলিশ ওই ভাড়া বাসার একটি কক্ষের টিনের ট্রাংক এ কালো ব্যাগে লুকানো দুটি খুলে রাখা পাইপগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে। পরে আটককৃতদের মধ্যে একজন খুলে রাখা অস্ত্র দুটিকে জুড়ে দেয়। এসময়ে বাড়ির মালিক সাইফুল ইসলামকেও আটক করে। পরবর্তীতে ব্যাপক তথ্য অনুসন্ধানে জানা যায় তারা খুলনার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলার আসামী।আইনগত ব্যবস্হা প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com