বাগেরহাটে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি ) ভোর সাড়ে ৫টায় সদর উপজেলার দশানী সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রায়েন্দাগামী এসপি গ্রীনলাইন পরিবহনের এক যাত্রীর কাছ থেকে গাঁজা উদ্ধার করে ।
আটকরা হলেন সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের
মো. আছাদ ফকির (৩৯), জাহিদ ফকির (৪৪) ও জুবায়ের হোসেন (১৮)।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ পরিচালক মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ।