1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারে কেটে ফেলা হলো একাধিক কাঠাল গাছ, স্থানীয়দের ক্ষোভ

হাবিবুর রহমান নোমান
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার এলাকায় একাধিক পরিণত কাঠাল গাছ কেটে ফেলা হয়েছে। হঠাৎ করে সরকারি প্রতিষ্ঠানের ভেতরে ফলদ গাছ নিধনের ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, এসব কাঠাল গাছ বহু বছর ধরে দাঁড়িয়ে ছিল। গরমকালে কাঠালের ফলন থেকে যেমন সবার উপকার হতো, তেমনি গাছগুলো কোয়ার্টার এলাকায় ছায়া ও শীতল পরিবেশ দিত। হঠাৎ করে গাছ কেটে ফেলার ফলে একদিকে যেমন পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে প্রশ্ন উঠছে – এগুলো কেটে ফেলার পেছনে উদ্দেশ্য কী?
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ডা. আব্দুল্লাহ হেল মারুফ ফারুকীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,কোয়ার্টার মসজিদ কমিটি আমাদের অনুমতি ছাড়াই গাছ গুলো কেটে ফেলেছেন, তিনি সরেজমিনে ঘটনার সত্যতা পেয়েছেন এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
পরিবেশ সচেতন মহল বলছে, সরকারি প্রতিষ্ঠানের ভেতরে এভাবে ফলদ গাছ কেটে ফেলা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। একই সঙ্গে, কাঠাল গাছগুলো যেহেতু সরকারি সম্পত্তি, সেক্ষেত্রে এগুলো কাটা হলে প্রক্রিয়াগত অনুমোদন থাকা জরুরি ছিল।
স্থানীয়দের দাবি, দ্রুত এ ঘটনার তদন্ত করে দায়ীদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com