1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি ভাংগুড়া নাম ব্যবহারকারি ভুয়া ফেসবুক আইডি দাতা ওয়ালিদ হাসান নীরব আটক

বাবুল আকতার
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে
পাবনার ভাঙ্গুড়ায় রাজনৈতিক দল  বিএনপি’র নাম ব্যবহার করে বিএনপি ভাংগুড়া এই নামে ফেসবুক আইডি খুলে মিথ্যা কুরুচিপূর্ণ তথ্য দিয়ে ভাঙ্গুড়া থানার বিভিন্ন যায়গার অনেক সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য লিখে সব সময় পোস্ট দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করত। তাদের হয়রানি করত, টাকা দাবি করত, প্রচার করত অশ্লীল কুরুচিপূর্ণ কথাবার্তা। সে ওই আইডিতে প্রচারের তালিকায় বেছে নিয়েছিল সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিক ও  রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ব্যবসায়ী প্রতিনিধিকে। পূর্বেই প্রচার করতো কোন দিন কি প্রচার হবে? ঠিক এই ভাবে যে সে যার নামে প্রচার করতে চাইত আগের দিন লিখত যে কালকে রহিম বা করিমের আমলনামা আপনাদের সামনে প্রকাশ করা হবে কিন্তু সে একের পর এক অসত্য, বিভ্রান্তিকর  তথ্য প্রচার করেই গেছে। এর বিরুদ্ধে  স্থানীয় বিএনপি নেতাদের নিকট তাদের দলের নাম ভাঙিয়ে বিএনপি ভাঙ্গুড়া নামক কুরুচিপূর্ণ প্রচারের আইডি  এর প্রতিকার চেয়েছিল একাধিক সংবাদকর্মী।  ভাঙ্গুড়া বিএনপি ওই আইডিটি তাদের নয় বলে থানায় অভিযোগও করেছেন। অবশেষে আইডি পরিচালনাকারী তার কৃতকর্মের ফল পেয়েছে। প্রযুক্তির মাধ্যমে তাকে শনাক্ত করে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে ভাঙ্গুড়া থানা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন  সুশীল সমাজের ব্যক্তিবর্গ। জানা গেছে, আটকৃত  এই ছেলেটার নাম ওয়ালিদ হাসান নিরব (২৩) তিনি পৌর সদরের এসআর পাড়ার বাসিন্দা   রবিউল হাসান ওরফে  ভাদুর ছেলে।
আরো জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামসহ প্রায় অর্ধশত ফেইক আইডি তিনি চালাতেন। ২৪ সালের ৫ আগস্ট এর পর থেকে তিনি এই পথ বেছে নেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। তার এই মিথ্যা প্রচারের তালিকায় সাংবাদিক ও বিএনপি নেতা পর্যন্ত বাদ যায়নি। একসময় তার পোস্টে ভাঙ্গুড়ার দু এক জন  বিএনপি নেতা পর্যন্ত কমেন্ট করে প্রথমে সমর্থন দিয়ে জানাতেও দেখা গিয়েছে। কিন্তু গত রবিবার(১৪ তারিখে) দিবা গত রাতে তাকে আটক করে ভাঙ্গুড়া  থানা পুলিশ।
অনুসন্ধানে জানা গেছে, আটককৃত ওয়ালিদ হাসান নীরবের পিতা- দরিদ্র ভাদু এক সময় সাইকেলে করে দোকানে দোকানে পাউরুটি বেকারি , বিস্কিট  বিক্রি করে সংসার চালাত। সাইকেল দুর্ঘটনায় নিরবের বাবা অসুস্থ হয়ে পড়লে  বাবার ওই পেশা ছেলে বেছে নেন এবং সংসারের হাল ধরেন। অথচ সেই পরিবারের সন্তান হয়েও ওয়ালিদ হোসেন নীরব এমন ঘৃণ্য কর্মকাণ্ড সমালোচনার জন্ম দিয়েছে। সম্মানিত মহলের সকলে তাকে এবং তার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম বলেন, আটককৃত নীরবকে পাবনা জেলে পেরণ করা হবে এবং এদের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com