1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‎দারিদ্র্য জয় করে ঢাবিতে চান্স, সোনালী খাতুনকে সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান গাজীপুরে তীব্র জ্বালানি সংকট: পেট্রোল–অকটেন বিক্রি বন্ধ, চরম ভোগান্তিতে বাইকাররা পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে চাঁদপুরে অভিবাসন সমন্বয় কমিটির সভা ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেপ্তার নওগাঁ-২,আসনের সাংসদ এনামুল হক অসুস্থ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মহান স্বাধীনতা ও বিজয় দিবসের প্রস্তুতি সভা লালমোহনে ভ্রাম্যমান আদালতের অভিযান ১০ হাজার টাকা জরিমানা লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

বিকল নৌকায় সাগরে ১২ জেলে, ৫ দিনের মাথায় উদ্ধার করলো কোস্টগার্ড

জিসান কবিরাজ
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩৫২ বার পড়া হয়েছে
নৌকার ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করেন।
উদ্ধারকৃত জেলেদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। এরা হলেন, মাঝি মাসুম মৌলভী, আব্দুর রহিম, নিজাম উদ্দিন,  হানিফা, আমির, মেহেদী, মোশারফ, রুস্তম খলিফা, মেহেদী হাসান, শাহজাহান, অলিউল ইসলাম, জালাল।
লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে জানান, গত ১৫ মার্চ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে ‘এফ বি হানিফ মুন্সি’ নামে একটি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে রওনা হন। পরবর্তীতে ১৯ মার্চ তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরে ভাসতে থাকেন জেলেরা। এরপর ওই বোটের মাঝি মাসুম মৌলভী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে সাহায্য চান। সমুদ্র নিয়োজিত থাকা মাসুম মৌলভীর মোবাইল নম্বর ট্রাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় কোস্টগার্ডের দুবলা এবং কচিখালী স্টেশনের সদস্যরা তাদের উদ্ধার করেন।
উদ্ধার করা ১২ জন জেলেকে খাবার পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি। রোববার তাদের নিজ বাড়িতে পাঠানো হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com