1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীর ভাগ্য পরিবর্তনের প্রত্যাশা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে মন্ত্রী হিসেবে দেখতে চায় রাজবাড়ীবাসী গাইবান্ধা-১ আসনে ফলাফল বাতিল ও পুনরায় ভোটের দাবি বিএনপি বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৪০) নামে এক ট্রাকমালিককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত এমপির সংবাদ সম্মেলন নবীগঞ্জ–বাহুবলে সিমি কিবরিয়ার উত্থান, রেজা কিবরিয়ার বিজয়ে দৃশ্যমান প্রভাব প্রধাম উপদেষ্টা মুসলিম উম্মাহের বাণী সাংবাদিক সংস্থা কর্তৃক (সাওপ) চূরি মাদারীপুর নেত্তিত্ব নতুন মুখ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক ১,৪৪,৯০০/- টাকা যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক নওগাঁ-১ আসনের কেন্দ্রে ভোট কেলেঙ্কারি? ভোটারের চেয়ে ৮৩৬ ভোট বেশি দেখানোর অভিযোগ টাঙ্গাইল-৬ আসনএমপি হিসেবে নয় নিবার্চনি এলাকায় সেবক হিসেবে কাজ করতে চাই

বিষধর রাসেল’স ভাইপার সাপের কামড়ে প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৪৩০ বার পড়া হয়েছে
মারাত্মক বিষধর রাসেল’স ভাইপার সাপের কামড়ে মৃত্যু বরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাকিনুর রহমান সাব্বির নামের একজন শিক্ষার্থী। গতকাল ৬মে সন্ধ্যায় পদ্মা তীরে তিনি সাপের কামড়ে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সাব্বির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলায়।
সাব্বিরের সাপের কামড়ে আক্রান্ত হওয়ার বিষয়টি তার একজন বন্ধুর পোস্টের মাধ্যমে প্রথম জানা যায়। বন্ধুটি তার পোস্টে উল্লেখ করেন, “আসসালামু আলাইকুম। আমার বন্ধুকে গত সন্ধ্যায় রাসেল ভাইপার বাইট করেছে। ৩৫ মিনিটের মধ্যে আল্লাহর রহমতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিলো। ভ্যাক্সিন পুশ করার পরের কিছু সময় ভালো ছিলো। আজকে আইসিইউতে রাখা হয়েছে। খুব টেনশন হচ্ছে। আপনারা সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন প্লিজ। সে যেন আমাদের মাঝে আবার ফিরে আসে।”
পরবর্তীতে আরেকটি পোস্টের মাধ্যমে তিনি সাব্বিরের মৃত্যুর সংবাদ জানান এবং জন্য সবার নিকট আত্মার মাগফিরাতের জন্য দোয়া চান।
মনবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক দুঃখ প্রকাশ করে জানান, সাব্বির অতি দরিদ্র পরিবারের একজন। তার পরিবার অন্যের জমিতে বসবাস করে। সাব্বিরকে জিজ্ঞাসা করলে একাধিক বার জানা যায় সে দারিদ্রতার কারণে চারঘাট উপজেলা থেকে এসে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতো এবং সে সেখানে পদ্মার পাড়ে টিউশন করাতো। সেখানেই গতকাল পদ্মার পাড়ে তাকে বিষধর রাসেল’স ভাইপার কামড়ে আক্রান্ত করেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com