1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা গোপালগঞ্জে কাশিয়ানীতে স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা রংপুরের উন্নয়নে সকলের সহযোগিতা চাইলেন নবনিযুক্ত সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন কক্সবাজার আইন কলেজে ইফতার মাহফিল সম্পন্ন বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত ভোক্তা অধিকার দিবস আজ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ‎খতিব ও মুয়াজ্জিনদের সম্মানে কুমারখালীতে বিশেষ ঈদ উপহার বিতরণ পিরোজপুরে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং

ভোক্তা অধিকার দিবস আজ

মোঃফরহাদ হোসেন রাসেল
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

আজ রোববার পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশসহ বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে এই দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি’, যা মূলত উৎপাদক, বিতরণকারী, ব্যবসায়ী ও ভোক্তাসহ সকলের জন্য নিরাপদ ও টেকসই পণ্য নিশ্চিত করার পাশাপাশি বাজারে সমঅভিগম্যতা প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে।
বিশ্বব্যাপী এখনও অনিরাপদ, মানহীন, নকল বা নিম্নমানের পণ্য বাজারজাত হচ্ছে। এর ফলে শুধুমাত্র জীবনহানি নয়, স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে এবং পণ্যের মান সম্পর্কে ভোক্তাদের আস্থা কমে যাচ্ছে। এই বাস্তবতা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির জন্য আজ কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং জাতীয় ভোক্তা অধিকার সংস্থাগুলো নানা কর্মসূচি আয়োজন করছে।

বিশ্ব ক্রেতা-ভোক্তা অধিকার দিবসটি ১৯৮৩ সাল থেকে প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। ক্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে কার্যকর না হলে ভোক্তারা প্রতারিত হতে পারেন, আর্থিক ও পরিবেশগত ক্ষতির শিকার হতে পারেন, এমনকি জীবনও হারাতে পারেন। এ সমস্যা মোকাবিলায় সমন্বিত ব্যবস্থা, কঠোর আইন প্রয়োগ এবং সরকার, ব্যবসায় প্রতিষ্ঠান ও ভোক্তা সংস্থাগুলোর ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য।d

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com