ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার, তজুমদ্দিন সার্কেল, ভোলা মহোদয়ের তত্ত্বাবধানে তজুমদ্দিন থানাধীন শম্ভুপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শম্ভুপুর এলাকা থেকে ২ কেজি ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে তজুমদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম।
১৩ আগস্ট,২০২৫ ইং তারিখ সকাল ০৬:১০ ঘটিকার সময় তজুমদ্দিন থানার এসআই (নিঃ)/মোঃ শহিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তজুমদ্দিন থানাধীন শম্ভুপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শম্ভুপুর এলাকা থেকে ১। নাহার (৩১), পিতা-কুট্টি মিয়া, মাতা-বিলকিস, স্বামী-নীরব, ২। মোঃ রাহিম (২৪), পিতা-মৃত মাহফুজুর রহমান, মাতা-জোসনা বেগম, ৩। মোঃ রামিম (২১), পিতা-মোঃ তোফায়েল, মাতা-রীনা বেগম সর্ব সাং শম্ভুপুর ৫ নং ওয়ার্ড, থানা তজুমদ্দিন, জেলা ভোলাদের নিকট হতে ২ কেজি ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ আসামীদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় মাদক মামলা রুজু হয়েছে।
ভোলা জেলা পুলিশ জনগণের নিরাপত্তা ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী।
পুলিশ বলেন আমরা সকল নাগরিককে অনুরোধ করবো যে কোনো অপরাধ সম্পর্কে তথ্য থাকলে পুলিশকে সহযোগিতা করুন।