1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক; মধ্যরাতে দেয়াল ছিদ্র করে স্বর্ণের দোকানে লুট হরিপুর উপজেলা নির্বাচন: রাজনীতির সমীকরণ ও আবু তাহেরের ওপর তৃণমূলের আস্থা—একটি নির্মোহ বিশ্লেষণ বগুড়ায় নবযোগদানকৃত সরকারি চিকিৎসকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতি শাকিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, ফিরলেন স্বপদে ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারের চাপা বরগুনা-১ আসনের এমপি অলিউল্লাহর তালতলীতে শুভ আগমন আজ ২৪ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের এমপি মিজানুর রহমানের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ডোমারে নারী উদ্যোক্তার দায়িত্বে পালন করতেছে স্বামী, বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদে অনিয়মের অভিযোগ গভীর পুকুরের গ্রাসে কবরস্থান—নীরব প্রশাসন, ক্ষুব্ধ স্থানীয়রা ঝিনাইদহ ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর হরিনাকুন্ডু পরিদর্শন করলেন

ভোলা জেলার তজুমদ্দিন থানা এলাকায় এক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ০৩ জন আসামী গ্রেফতার

মোঃ ছোটন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে
গত ২২ ফেব্রুযারি ২০২৬ ইং তারিখ রাতে এক ভুক্তভোগী নারী বাড়ি ফেরার পথে আসামীরা তাকে প্রলোভন দেখিয়ে অটো গাড়িতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং গুরুত্বর অবস্থায় তজুমদ্দিন থানাধীন ০৩নং চাঁদপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ শশীগঞ্জ এলাকার একটি রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানার মামলা নং-০৩, তারিখ-২৩/০২/২০২৬ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(৩) দায়ের করেন।
ঘটনার পরপরই ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের প্রত্যক্ষ দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একাধিক টিম তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ (তিন) জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। সমন্বিত অভিযানে মামলার এজাহারনামীয় ০১নং আসামী মোঃ রাকিব(৩০), পিতা-মোঃ ছালেম, মাতা-শাহিনুর বেগম, এজাহারনামীয় ৩নং আসামী মোঃ জুয়েল(৩৫), পিতা-আবদুল মন্নান, মাতা-নূরজান, উভয় সাং-শশীগঞ্জ, ০৫নং ওয়ার্ড, ০৩নং চাঁদপুর ইউনিয়ন, থানা-তজুমদ্দিন, জেলা-ভোল এবং তদন্তেপ্রাপ্ত আসামী আল আমিন @ সম্রাট(২০), পিতা-মোঃ আলী, সাং-মাওলাকান্দি, থানা-তজুমদ্দিন, জেলা-ভোলাকে তজুমদ্দিন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এজাহারনামীয় ও তদন্তেপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামীরা মামলার ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
ভোলা জেলা পুলিশ নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত সংবেদনশীল। এই নেক্কারজনক ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ সার্বক্ষণিক পাশে রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com