1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলা সদর মডেল থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ২ আসামী গ্রেফতার

মোঃ ছোটন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে
ভোলা সদর মডেল থানার চাঁদাবাজি মামলার এজাহারনামীয় ২ আসামীকে চাঁদাবাজির টাকা সহ গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।
গত ২৬/০৭/২০২৫ খ্রিঃ সকাল অনুমান ১০.০০ ঘটিকায় এজাহারনামী আসমাী ১।মোঃ রাকিব(৩০) ও ২। হাসান মোনতাসির রহমান(২০) সহ আরো ২/৩ জন শেখ ফরিদের বাড়িতে গিয়ে তার নাতি মোঃ জিতুকে একটি চুরির মামলার আসামীদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য পুলিশকে ম্যানেজ করার কথা বলে ২,০০,০০০ টাকা দাবি করে। একপর্যায়ে বাধ্য হয়ে শেখ ফরিদ তার ছেলে মোঃ মজিবুর রহমানকে নিয়ে আসামীদের কথা মতো গত ০৩/০৮/২০২৫ খ্রিঃ সকল অনুমান ১৪:২০ ঘটিকার সময় ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ০২নং ওয়ার্ডস্থ হোটেল নিরালার ভিতরে আসামীদের দাবীকৃত অর্থের ১,৫০,০০০ টাকা প্রদান করে। পরবর্তীতে আসামীদ্বয় শেখ ফরিদ বাড়িতে এসে আরো টাকা দাবী করলে বাদী তাদেরকে আরোও ১০,০০০ টাকা প্রদান করেন। উক্ত টাকা আসামীদের দেওয়ার পরেও আরো ২,০০,০০০ টাকা দাবী করলে তাদের আচার আচরনে সন্দেহ হলে বাদী থানায় এসে এজাহার দায়ের করলে ভোলা সদর মডেল থানার মামলা নং-২৪, তারিখ-১৭/০৯/২০২৫ খ্রিঃ, ধারাঃ ৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড রুজু করা হয়।
মামলা রুজুর পরপরই অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ২ জন আসামী ১। মোঃ রাকিব ও ২। হাসান মোনতাছির রহমান (২০)’দ্বয়কে গ্রেফতার করে এবং তাদের নিকট থেকে চাঁদাবাজির ১,৬০,০০০ টাকার মধ্যে ২০,০০০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com