1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

মঠবাড়িয়ায় পর্যবেক্ষণ কার্ড না পেয়ে ক্ষুব্ধ পেশাদার সাংবাদিকরা

মোঃ মিজানুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষণ কার্ড না পাওয়ায় পেশাদার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, উপজেলার প্রায় ৮০ শতাংশ সাংবাদিক পর্যবেক্ষণ কার্ড থেকে বঞ্চিত হয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, পরিকল্পিতভাবে বিভিন্ন কৌশলে তাদের আবেদন বাতিল বা উপেক্ষা করা হয়েছে। এতে করে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সাংবাদিকরা চরম বিব্রতকর অবস্থার মুখে পড়েছেন।
অন্যদিকে, যারা পর্যবেক্ষণ কার্ড পেয়েছেন, তাদের অনেকেরই নিজস্ব গাড়ি বা মোটরসাইকেল নেই এবং প্রয়োজনীয় কাগজপত্রও অনুপস্থিত। ভোটের দিন যানবাহন চলাচল সীমিত থাকায় তারা কীভাবে সংবাদ কভারেজ করবেন—তা নিয়ে প্রশ্ন উঠেছে। যেসব সাংবাদিক যানবাহনের কাগজপত্রের জন্য আবেদন করেছিলেন, তাদের অনেকেই গাড়ির স্টিকার পাননি বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা পিরোজপুর জেলার কর্মকর্তাদের দোহাই দিয়ে দায় এড়িয়ে যান বলে সাংবাদিকদের অভিযোগ।
সাংবাদিকদের বক্তব্য, একদিকে সংবাদমাধ্যমকে নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহের দায়িত্ব দেওয়া হচ্ছে, অন্যদিকে যাতায়াতের কোনো কার্যকর ব্যবস্থা না রেখে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এতে সাংবাদিক সমাজে ক্ষোভ বাড়ছে। তাদের দাবি, নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালা সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হোক।
এ বিষয়ে পিরোজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আবু সাঈদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দুঃখ প্রকাশ করে জানান, প্রকৃত পেশাদার সাংবাদিকদের বিষয়টি পুনরায় যাচাই-বাছাই করা হবে এবং পর্যবেক্ষণ কার্ড প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com