যশোরের মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুর উপজেলা কমিটির আয়োজনে ১৬ মার্চ সোমবার বিকেলে স্থানীয়ভাবে এ আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মণিরামপুর উপজেলা কমিটির আহ্বায়ক মো. ইয়াসিন আরাফাত। এসময় সংগঠনের সদস্য সচিব সারজিন হাসান মাহিন, মুখ্য সংগঠক জুবায়ের নাঈম এবং মুখপাত্র মো. রিয়াদ হোসেন উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক ফজলুল হক বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়, ইনসাফ ও সমতার পরিবেশ প্রতিষ্ঠা করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। উপজেলা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান বলেন, দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য তরুণ সমাজকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সচেতন থাকতে হবে,যার বাস্তব নির্দশন রেখে গেছেন,শহীদ আবু সাইদ,মীর মুগ্ধ এবং সর্বশেষ শহীদ ওসমান হাদী। নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। মণিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো,মোতাহারুল ইসলাম রিয়াদ বলেন, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সহায়ক ভূমিকা রাখে। এসময় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. আবু বক্কার সিদ্দিক সংক্ষিপ্ত বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাকিম আল রাব্বি সাকিব, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক সাব্বির হাসান, সাংগঠনিক সম্পাদক এম এম ফারুকুল ইসলাম ফারুকসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যমকর্মী।
অনুষ্ঠানের শেষপর্বে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে,দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে জামায়াতের উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ খলিলুর রহমানবিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।