ময়মনসিংহের ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চালের টোকেন বিতরনে অনিয়মরে অভিযোগ করেছেন ১,২ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সালমা আক্তার।
তিনি অভিযোগ করে বলেন সরকারি ভাবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায় ও দুঃস্থ মানুষের জন্য ২নং মেদুয়ারী ইউনিয়ন নয়শত টোকেন বরাদ্দ দেওয়া হয়। সেই হিসেবে প্রতি ওয়ার্ডে একশত টোকেন বরাদ্দ পাওয়ার কথা। কিন্তু অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা মাহমুদ ও তার ভাই জুলাই আগস্ট গনঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ভেসে আসা বিএনপি নেতা মাকছুদুর রহমান মাকছুদুরের বিরুদ্ধে।
স্থানীয় সুত্রে জানা যায় দলীয় প্রভাব খাটিয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বারকে পাচটি টোকেন ও সংরক্ষিত মহিলা মেম্বার কে পাচটি টোকেন দেন সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ও তথাকথিত নেতারা আর সকল অনিয়মের মূল হতা উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা ও ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ রাজিব হোসাইন।
এই বিষয়ে ১,২,ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সালমা আক্তার প্রতিবাদ করলে তথা কথিত নেতারা সালমা খাতুনের স্বামীকে মোবাইল ফোনে হুমকি দেন। যার অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে সাধারণ মানুষ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, একজন সমাজসেবা কর্মকর্তার সমাজের সেবা না করে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। সাধারণ মানুষের দাবি উপজেলা প্রশাসনের উচিত এ বিষয়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা।