1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ‎খতিব ও মুয়াজ্জিনদের সম্মানে কুমারখালীতে বিশেষ ঈদ উপহার বিতরণ পিরোজপুরে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং হরিপুরে ইউএনও’র কক্ষে নথিপত্র ছিনতাই উপজেলা প্রশাসনের হৃৎপিণ্ডে আঘাত জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও । পাইকগাছায় জ্বালানী তেলের তীব্র সংকট: ব্লাকে বেশি দামে বিক্রির অভিযোগ খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে পশুর নদীসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে-প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম কেন্দুয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : বিএনপির কেন্দ্রীয় কার্যক্রমমের অংশ হিসেবে বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদ এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা। নগরকান্দায় নববধূর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা, স্বামী-শ্বশুর পরিবার পলাতক!

মহেশখালীতে শহীদ মিনার থেকে যুবককে তুলে নিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

মোহাম্মদ আব্দুল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলার মহেশখালীতে শহীদ মিনারে ফুল দিতে গেলে ফয়সাল নামের এক যুবককে প্রকাশ্যে তুলে নিয়ে যায় প্রভাবশালী নেতার লোকজন। এরপর তাকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তার বাড়ির সামনে রেখে যায় তারা। ২১ ফ্রেব্রুয়ারী দিবাগত রাত সাড়ে ১২ টায় মহেশখালী উপজেলা পরিষদের কার্যালয় সংলগ্ন শহীদ মিনার মাঠে এ ঘটনা ঘটে।আহত যুবক ফয়সাল মহেশখালী পৌরসভার আলিশান রোড়ের মুহাম্মদ রশিদের পুত্র।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে— বারোটার পর সবাই যখন শহীদ মিনারে ফুল দিচ্ছিল, তখন ৬/৭ জন লোক এসে ফয়সাল নামের ওই যুবককে সিএনজিতে তুলে নিয়ে যায়। ওইসময় ঘটনাস্থলে অনেক লোকজন থাকলেও কেউ ভয়ে বাঁধা দেননি। পরে তাকে গোরকঘাটা পানবাজার সংলগ্ন মাঠে নিয়ে গিয়ে কোপানো হয় এবং হাতুড়ী দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেয়া হয়।
হামলাকারীদের সম্পর্কে এখনো সঠিক তথ্য পায়নি জানিয়ে আহতের ভাই নিহাল বলেন— “রাতে বাড়ির সবাই ঘুমে ছিল। চিৎকার চেঁচামেচিতে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখে ভাই ফয়সাল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এখন তার অবস্থা ভাল নয়। তার দুই পায়ের হাড় ভেঙ্গে গেছে। শরীরে বিভিন্ন অংশে জখম রয়েছে। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে।”
তিনি আরো জানান— শহীদ মিনার থেকেই ঘটনার সূত্রপাত হয়েছে। সেখানে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পুলিশ, সাংবাদিকসহ অনেকেই ছিলেন, কিন্তু তার ভাইকে কেউ রক্ষা করেনি। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় সবাই চুপ রয়েছে এমন ধারণা তার।
তবে একটি সূত্র জানিয়েছেন— হামলাকারীরা স্থানীয় ক্ষমতাসীন দলের এক জনপ্রতিনিধির অনুসারী। ফয়সাল তাদের কথামত না চলায় এবং প্রতিপক্ষের সাথে সখ্যতা গড়ায় তার উপর এই হামলা হয়। ফয়সালের পরিবার হামলাকারীদের চিনলেও ভয়ে মুখ খুলতে পারছে না। এই ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী বলেন— শহীদ মিনারে ফয়সাল নামের এক যুবককের উপর হামলা হয়েছে বলে হাল্কা হাল্কা শুনেছি। তবে কেউ এখনো অভিযোগ জমা দেয়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com