1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

মাত্র ২ ঘণ্টায় হারানো মোটরসাইকেল উদ্ধার

আকতারুজ্জামান
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় ফটো সাংবাদিক সজল মাহমুদের মোটরসাইকেল হারিয়ে যাওয়ার দুই ঘণ্টার মধ্যেই সেটি উদ্ধার করে নজির স্থাপন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এই দ্রুত উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ।

জিটিভির ফটো সাংবাদিক সজল মাহমুদ বলেন, মোটরসাইকেল হারিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু রাজশাহী মহানগর পুলিশের আন্তরিক সহযোগিতা ও তৎপরতায় আমি অভিভূত। তিনি তাঁর হারানো মোটরসাইকেল উদ্ধারে সহায়তাকারী সহকর্মী ও বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

এ উদ্ধার অভিযানে সহযোগিতা করেন দৈনিক আমাদের রাজশাহীর মাসুদ রানা, বাংলাদেশ সমাচারের মুক্তার হোসেন, আমাদের কণ্ঠের রবিউল ইসলামসহ আরও অনেকে। তাঁদের আন্তরিক সহযোগিতার জন্য সজল মাহমুদ আন্তরিক ধন্যবাদ জানান।

ঘটনা সুত্র ও হারানো গাড়ি ফেরত বিষয়ে জানা যায়, একটি ছেলে তার এলাকার বড় ভাইয়ের কাছ থেকে কিছু সময়ের জন্য মোটরসাইকেল নিয়ে যায়। সে যেখানে মোটরসাইকেলটি রেখেছিল তার পাশেই আরেকটি মোটরসাইকেল ছিল। ফেরার সময় সে নিজের মোটরসাইকেলে না উঠে ভুল করে এই মোটরসাইকেলটাতে উঠে এবং চাবি দেওয়াতে মোটরসাইকেলটি চালুও হয়ে যায়। পরবর্তীতে সে নিজের গাড়িটি রেখে এই গাড়িটি নিয়ে চলে আসে এবং সে তার বড় ভাইকে গাড়ি ফিরিয়ে দেয়। তখন তার বড় ভাই তাকে বলে এটা তো আমার গাড়ি না। আমার গাড়ি কোথায়? এরপর মুহূর্তেই তারা ঘটনাস্থলে যায় এবং তারা তাদের গাড়িটা সেখানেই পাই আর বুঝতে পারে যে তারা অন্য একটি গাড়ি নিয়ে চলে এসেছে। তারপর তারা থানায় ফোন দিয়ে জানাই তারা ভুলবশত নিজের গাড়িটি রেখে অন্য একটি গাড়ি নিয়ে চলে গেছিল এবং সেটি অন্য চাবিতে স্টার্টও হয়ে গিয়েছিল। পুলিশ তাদেরকে থানায় ডাকে এবং গাড়ির প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেয় এবং বিষয়টা সমাধান হয়ে যায়।

এই ঘটনা প্রমাণ করে, সঠিক সমন্বয় ও সদিচ্ছা থাকলে খুব অল্প সময়েই যেকোনো সমস্যার সমাধান সম্ভব। রাজশাহী মহানগর পুলিশ যে জনসেবায় কতটা সক্রিয় ও দায়িত্বশীল—এটি তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com