1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানের দূর্গম পাহাড়ী এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ১৬ ইস্ট বেঙ্গল কর্তৃক মানবিক সহায়তা প্রদান আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

মিঠাপুকুরে সেনা–পুলিশের যৌথ অভিযান; মাদক ব্যবসায়ী দম্পতি আটক, ১৪২ লিটার দেশীয় মদ জব্দ

তারিকুল ইসলাম তারিক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
রংপুরের মিঠাপুকুর উপজেলায় সোমবার বিকেলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক দম্পতিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় বাংলা চুইয়া মদসহ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
যৌথ বাহিনী কর্তৃক জানা গেছে, রংপুরের মিঠাপুকুর উপজেলার ইসলামপুর বাইশাপাড়া গ্রামের বাটুল মিয়া (৪৫) ও তার স্ত্রী শাহানা আক্তার (৪০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। থানা সুত্রে জানা গেছে মিঠাপুকুর থানায় তাদের বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, বারবার চেষ্টা করেও আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। পরে পুলিশের অনুরোধে সেনাবাহিনীর সহযোগিতায় সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন অ্যাডহক ৩৪ ইবি (মেক), ৭২ পদাতিক ব্রিগেডের সেনা সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোঃ রাকিবুল ইসলাম। ক্যাম্প কমান্ডার মেজর শেখ রাশশাদ রহমান অভিযানের নির্দেশনা দেন। সেনাবাহিনীর ১৬ সদস্য ও ২ জন নারীপুলিশ সদস্য সহপুলিশের ৬ সদস্য অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে বাটুল মিয়া ও শাহানা আক্তারের বাড়ি থেকে ১৪২.৫ লিটার দেশীয় বাংলা চুইয়া মদ, ৯ বোতল প্রস্তুত মদ, তিনটি মোবাইল ফোন, নগদ এক হাজার ২০০ টাকা, ৭৫০ গ্রাম পাউডার ও প্রচুর মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে আটক দম্পতি ও উদ্ধারকৃত মালামাল মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com