যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ কুমিল্লায় পৌঁছানোর পর এক সমাবেশে বলেছেন, ‘কুমিল্লায় যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে আপনারা প্রশাসনের হাতে তুলে দেবেন।’

কুমিল্লার মানুষের সাহসিকতার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কুমিল্লাবাসী কখনো সন্ত্রাসীদের কাছে মাথানত করেনি এবং চাঁদাবাজদের কাছেও মাথানত করবে না। সরকারের গদি নড়ে গেছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের মাঠ ছাড়তে নিষেধ করেন এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে বলে দৃঢ়ভাবে উল্লেখ করেন।

১১ দলীয় জোটের আন্দোলন সম্পর্কে তিনি জানান, ‘আল্লাহর ওপর ভরসা রেখে এবং বুকের তাজা রক্ত দিয়ে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলার আনাচে-কানাচে ১১ দলীয় ঐক্যের রাহবার ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন সংগ্রাম শুরু হয়েছে।’

সরকারকে হুঁশিয়ার করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, আমরা সরকারকে বলব, আপনারা দাবিগুলো মেনে নিন। যদি দাবি না মানেন, ছয় দফা এক দফায় রূপান্তরিত হবে। সেই দফা হলো সরকারের পদত্যাগ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top