1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা গোপালগঞ্জে কাশিয়ানীতে স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা রংপুরের উন্নয়নে সকলের সহযোগিতা চাইলেন নবনিযুক্ত সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন কক্সবাজার আইন কলেজে ইফতার মাহফিল সম্পন্ন বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত ভোক্তা অধিকার দিবস আজ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ‎খতিব ও মুয়াজ্জিনদের সম্মানে কুমারখালীতে বিশেষ ঈদ উপহার বিতরণ পিরোজপুরে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং

রংপুরের উন্নয়নে সকলের সহযোগিতা চাইলেন নবনিযুক্ত সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন

যিশাই মুরমু হীরা 
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন দায়িত্ব গ্রহণ করায় পুরো মহানগরী জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এই গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মাহফুজ উন নবী ডন বিনম্র চিত্তে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং তার এই প্রাপ্তিকে পরম করুণাময়ের বিশেষ রহমত হিসেবে উল্লেখ করেন। তিনি এই গুরুদায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। একইসাথে তিনি সেইসব ত্যাগী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা শত প্রতিকূলতার মাঝেও রাজপথে তার পাশে থেকে সাহস যুগিয়েছেন। প্রিয় রংপুরবাসীর অকৃত্রিম ভালোবাসা ও দীর্ঘদিনের সহযোগিতাকে নিজের পথচলার মূল শক্তি হিসেবে অভিহিত করে তিনি বলেন, সাধারণ মানুষের দোয়া ও সমর্থনই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আগামী দিনে একটি আধুনিক ও উন্নত রংপুর সিটি বিনির্মাণে তিনি সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com