সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি উত্তরপাড়ার গ্রামে বসতবাড়ির জায়গা বেদখলকে কেন্দ্র করে ৯০ বছরের বৃদ্ধা ও কলেজ ছাত্রীকে পিটিয়ে আহত করেছে একই গ্রামের আওয়ামীলীগ নেতা, মজিবর, সাদ্দাম গংরা, কোর্টে মামলা দায়ের । তথ্য ও মামলা সূত্রে জানাযায়,গত ০৭/০৯/২৫ তারিখে রবিবার সকালে গরুর গোয়ালের মলমূত্র আবর্জনা পরিস্কার করাকে কেন্দ্র একই গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবর হোসেন গং ও আলতাফ হোসেন গং এর মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পযার্য়ে মজিবরের ছেলে সাদ্দাম হোসেন (৩৫),আব্দুস সালাম (২৬) দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সশস্ত্রে সজ্জিত হয়ে ফিরোজ হোসেনদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এতে ঘটনাস্থলে মারাক্তভাবে আহত হন ফিরোজ হোসেন(২৪), আলতাফ হোসেন (৬০), কলেজ পড়ুয়া ছাত্রী আলপনা খাতুন (১৮), ৯০ বছরের বৃদ্ধা মহিরন বেগম,ফিরোজা খাতুন(৫০)। আহতদের মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ১০/০৯/২৫ তারিখে ফিরোজ হোসেন বাদী হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা আমলী আদালতে হাজির হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে, মামলাটি আদালত আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই)তদন্তের নির্দেশ দেন। মামলার বাদী ফিরোজ হোসেন বলেন, তারা আওয়ামী লীগের রাজনীতিতে সাথে জড়িত থাকায় এত দিন ভয়ভীতি দেখিয়ে বসতবাড়ির জায়গা বেদখল দিয়েছে আমাদেরকে অত্যাচার নির্যাতন করেছে । মারপিটের বিষয়ে বিবাদী সাদ্দাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং বলেন আমি কোন দল করি না।