1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীর ভাগ্য পরিবর্তনের প্রত্যাশা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে মন্ত্রী হিসেবে দেখতে চায় রাজবাড়ীবাসী গাইবান্ধা-১ আসনে ফলাফল বাতিল ও পুনরায় ভোটের দাবি বিএনপি বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৪০) নামে এক ট্রাকমালিককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত এমপির সংবাদ সম্মেলন নবীগঞ্জ–বাহুবলে সিমি কিবরিয়ার উত্থান, রেজা কিবরিয়ার বিজয়ে দৃশ্যমান প্রভাব প্রধাম উপদেষ্টা মুসলিম উম্মাহের বাণী সাংবাদিক সংস্থা কর্তৃক (সাওপ) চূরি মাদারীপুর নেত্তিত্ব নতুন মুখ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক ১,৪৪,৯০০/- টাকা যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক নওগাঁ-১ আসনের কেন্দ্রে ভোট কেলেঙ্কারি? ভোটারের চেয়ে ৮৩৬ ভোট বেশি দেখানোর অভিযোগ টাঙ্গাইল-৬ আসনএমপি হিসেবে নয় নিবার্চনি এলাকায় সেবক হিসেবে কাজ করতে চাই

রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের নতুন পরিচালক হলেন অধ্যাপক কামরুজ্জামান

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৪০৪ বার পড়া হয়েছে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান (১) নতুন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন। সোমবার (১৩ মে) দুপুরে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এর সই করা এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানান।
এতে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মো. কামরুজ্জামান (১)- কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালক (ছাত্র-কল্যাণ) পদে দায়িত্ব প্রদান করা হল। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে উক্ত দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তিনি নিয়মানুযায়ী ভাতাদি পাবেন।
উল্লেখ্য যে, অধ্যাপক ড. মো. কামরুজ্জামান (১) ১৯৯৮ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পূর্ববর্তী বিআইটি) পুরকৌশল বিভাগ থেকে বি.এসসি ডিগ্রী অর্জন করেন। এবং ১৯৯৯ সালে একই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হোন।  এছাড়াও তিনি এম.এসসি, পিএইড.ডি ও পোস্ট ডক্টোরাল ফেলোশিপ ডিগ্রী অর্জন করেন। রুয়েটে ইতিপূর্বে তিনি ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক, পুরকৌশল বিভাগের প্রধান এবং নগর অঞ্চল ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি হল প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com