1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রোহিঙ্গা স্ত্রীর আইডি কার্ড করতে গিয়ে কারাদণ্ডে স্বামী আব্দুল জব্বার।

মোহাম্মদ মুবিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে
বান্দরবানের লামায় এক রোহিঙ্গা নারীকে ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরিতে সহায়তা করায় উপজেলার সরই ইউপি সদস্য আব্দুল জব্বারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আব্দুল জব্বার সরই ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে লামা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। জানা গেছে, রোহিঙ্গা নারী মনিরা বেগম (২৫) সম্পর্কে আব্দুল জব্বারের স্ত্রী। চলমান ভোটার তালিকায় অন্তভুর্ক্ত হওয়ার জন্য মনিরা বেগমের ভোটার তথ্য ফরম পূরণের পরে ভুয়া জন্ম সনদ তৈরি করে উপজেলা নির্বাচন অফিসে কাগজপত্র জমা দেন আব্দুল জব্বার। বিষয়টি সন্দেহ হলে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়। এক পর্যায়ে এ বিষয়ে আব্দুল জব্বারকে ডাকা হলে দোষ স্বীকার করেন তিনি। উপজেলা নির্বাচন অফিসার মো. বেদারুল ইসলাম জানান, ইউপি মেম্বারের জমা দেওয়া কাগজপত্র সন্দেহ হওয়ায় তদন্ত করা হয়। তদন্তে ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরির বিষয়টি প্রমাণিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পুরো বিষয়টি উপস্থাপন করা হলে ইউপি মেম্বার আব্দুল জব্বার দোষ স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানী জানিয়েছেন, আব্দুল জব্বার সরই ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। লামা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ২১ এর (১) ধারা মতে অপরাধীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন জানান, সাজাপ্রাপ্ত আব্দুল জব্বারকে বান্দরবান জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com