1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেরোবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত ​সুন্দরবনের ‘অভিশাপ’ মুছে মুখে হাসি: কয়রায় ১৬৫ বাঘ-বিধবার ঈদ আনন্দ সমতার সমাজ গড়তে নারী-পুরুষ উভয়ের অধিকার নিশ্চিত করা জরুরি সুজন’স ফিজিক্স অ্যান্ড আইসিটি কেয়ারের উদ্দ্যোগে ইফতার আয়োজন ও সংবর্ধনা অনুষ্ঠান উপকূলের লড়াকু নারীদের চোখে আগামীর স্বপ্ন: কয়রায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত শালিখায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত বিরামপুরে ভাড়াটিয়া নারী ধর্ষণ মামলার আসামি বাড়িওয়ালা গ্রেফতার নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলির ধাক্কায় ৩ বছরের এক শিশু নিহত উদ্দীপনের উদ্যোগে নারী দিবস উদযাপন ও শিক্ষাবৃত্তি হস্তান্তর উদ্দীপনের উদ্যোগে নারী দিবস উদযাপন ও শিক্ষাবৃত্তি হস্তান্তর

লোহাগাড়ায় চেয়ারম্যান সমিতির কমিটি গঠন

এম কে ইমন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।৩১ শে জানুয়ারি সন্ধ্যায় সদরের একটি রেস্টুরেন্টে কমিটি গঠনকল্পে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সবার সম্মতিক্রমে লোহাগাড়ায় চেয়ারম্যান সমিতির কমিটিতে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়াকে সভাপতি, পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিকে সহ-সভাপতি এবং পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উক্ত কমিটিতে লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরীকে  প্রধান উপদেষ্ঠা নির্বাচিত করা হয়।
কমিটি গঠনকল্পে বিশেষ সভায় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন জনু কোম্পানী, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ,আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন,চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন।
নতুন কমিটির সভাপতি বিজয় কুমার বড়ুয়া ও সাধারণ সম্পাদক হারুনর রশিদ জানান, জনপ্রতিনিধিরা জনগণের উন্নয়নে কাজ করে থাকে। এলাকার উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। নতুন কমিটির মাধ্যমে আমরা সকলে মিলে সমিতিকে শক্তিশালী করে সকলে সমন্বয় করে কাজ করে যাওয়ার অঙ্গীকার।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com