1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাজাহানপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে
বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ০১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রাত ১১টা ২০ মিনিটে। শাজাহানপুর থানাধীন রহিমাবাদ বি-ব্লক ফ্লাইওভার ব্রিজের পূর্বপার্শ্বে শ্যামলী বাস কাউন্টারের সামনে ঢাকা মেট্রো-ব-১৫-১২৬৬ নাম্বারের শ্যামলী কোচে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়।পুলিশ জানায়, বাসটির সামনের বক্সের মধ্যে একটি বেগুনী, গোলাপী ও কালো রঙ মিশ্রিত রেক্সিনের ব্যাগ থেকে লাল পলিথিনে কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা এবং একই ব্যাগের উপর রাখা আরেকটি লাল পলিথিন মোড়ানো বান্ডিল থেকে আরও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মোট ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।এসময় দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা হলেন –
১। বিপ্লব কুমার দাস (৩৫), পিতা- শ্রী বিনয় চন্দ্র, সাং- বনগ্রাম উত্তর, থানা- বেড়া, জেলা- পাবনা।
২। মোঃ আলতাব হোসেন (৩৯), পিতা- মোঃ পরশ উল্লাহ সরকার, মাতা- মমতাজ বেগম, সাং- বিলকলমি, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে শাজাহানপুর থানা পুলিশ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com