1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবচরে প্রকাশ্যে হত্যা রাকিব মাদবরের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

অপি মুন্সী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় হত্যা মামলার আসামী রাকিব মাদবরকে। এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শিবচর পৌর বাজারের সদর রোডে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সামনে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৬ মে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ইবনে সামাদ নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামী ছিলেন রাকিব মাদবর। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন।
রোববার রাত ৮টার দিকে শিবচর পৌর বাজারে ইউসিবি ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র দিয়ে রাকিবের উপর অতর্কিত হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রাকিব মাদবর চরশ্যামাইল গ্রামের নাসির মাদবরের ছেলে এবং সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com