1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জঙ্গল সলিমপুর দখলদারের তালিকায় সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের প্রতিষ্ঠান শ্রমিক দল নেতার উপর হামলা, যুবলীগ কর্মীসহ ১২ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের রামপালে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‘ইসরাইলের শাসনব্যবস্থার দিন ফুরিয়ে আসছে’: মোজতবা খামেনি কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু কলাপাড়ার কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মহাসাগর দিবস ২০২৬ পালিত ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড! এনএসসি মনোনীত বিসিবির পরিচালক হলেন সরফরাজ আহমেদ সরফু

শ্রমিক দল নেতার উপর হামলা, যুবলীগ কর্মীসহ ১২ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে শ্রমিক দল নেতা রশিদের উপর হামলার ঘটনার ৫ দিন পর ১২ জনকে আসামী করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান দুই আসামী যুবলীগ কর্মী। এই মামলায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গত ৭জুন টেকনাফ পৌর শ্রমিক দলের সভাপতি আহত রশিদ আহমদ বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৫লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেন তিনি।

মামলায় এজাহার নামীয় আসামীরা হলেন- জুবাইর হোসেন, সালমান, ছৈয়দ আলম উরুফে কালা, আজাদ, কাওসার, ফরিদ আলম উরুফে লাদেন, আজাদ, আকিব, ফয়সাল, নাঈম, আক্তার ফারুক ও বেলাল। এছাড়াও অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বাদী অভিযোগ করেন, তিনি টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খানকার ডেইল সড়কের আরসিসি ঢালাই কাজ দেখাশোনার দায়িত্বে ছিলেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল এবং চাঁদা না দিলে নির্মাণ কাজে বাধা দেওয়ার হুমকি দিত। গত ২ জুন রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে নির্মাণাধীন সড়কে এসে বাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার উপর হামলা চালায়। পরে স্থানীয় দুই যুবক তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরণ করা হয়।

বর্তমানে তিনি চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, তার মাথা, হাত এবং দুই পায়ে মারাত্বক জখম হয়েছে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজার কে জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। তবে নিরপরাধ কাউকে গ্রেফতার করা হবেনা।

এদিকে মামলার প্রধান অভিযুক্ত জুবাইয়ের ও সালমানের কাছে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তারা ঘটনা স্থলে ছিলেন না বলে দাবী করেন।

সালমানের দাবী, তিনি ঘটনা চলাকালিন সময়ে যেখানে ছিলেন সেখানকার একটি সিসিটিভি ফুটেজ তার কাছে রয়েছে। তবে তিনি ফুটেজটি প্রতিবেদককে সর্বরাহ করতে পারেননি।

হামলার রহস্য উদঘাটনে স্থানীদের সাথে কথা বলে জানাযায়, জুবাইয়েরে নেতৃত্বে হামলার ঘটনা ঘটলেও ঘটনা চলাকালীন সময়ে সালমান উত্তর জালিয়াপাড়ার একটি বাড়িতে অবস্থান করছিলেন।

এলাকাবাসী আরো জানায়, আহত রশিদের সাথে জুবাইয়ের এর দলীয় মতপার্থক্যের কারণে ব্যক্তিগত বিরোধ ছিলো। প্রায় সময় ফেসবুকে একে অপরের বিরুদ্ধে বিষোদগার করতো। তাদের ধারণা, হয়তো হামলার পেছনে পূর্বের এসব ঘটনার যোগসূত্র থাকতে পারে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com