1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেরোবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত ​সুন্দরবনের ‘অভিশাপ’ মুছে মুখে হাসি: কয়রায় ১৬৫ বাঘ-বিধবার ঈদ আনন্দ সমতার সমাজ গড়তে নারী-পুরুষ উভয়ের অধিকার নিশ্চিত করা জরুরি সুজন’স ফিজিক্স অ্যান্ড আইসিটি কেয়ারের উদ্দ্যোগে ইফতার আয়োজন ও সংবর্ধনা অনুষ্ঠান উপকূলের লড়াকু নারীদের চোখে আগামীর স্বপ্ন: কয়রায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত শালিখায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত বিরামপুরে ভাড়াটিয়া নারী ধর্ষণ মামলার আসামি বাড়িওয়ালা গ্রেফতার নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলির ধাক্কায় ৩ বছরের এক শিশু নিহত উদ্দীপনের উদ্যোগে নারী দিবস উদযাপন ও শিক্ষাবৃত্তি হস্তান্তর উদ্দীপনের উদ্যোগে নারী দিবস উদযাপন ও শিক্ষাবৃত্তি হস্তান্তর

সাংবাদিকের উপর পুলিশের হামলায় তদন্ত কমিটি: সাংবাদিক সংগঠনের নিন্দা

মোঃ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫২ বার পড়া হয়েছে

দায়িত্ব পালনের অংশ হিসেবে ছবি তুলতে গিয়ে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাজহারুলের হাতে লাঞ্ছিত হয়েছেন দৈনিক সকালের কক্সবাজারের বার্তা সম্পাদক রাশেদুল মজিদ। গতকাল বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে এ ঘটনা ঘটে। এসময় সার্জেন্ট মাজহারুল সাংবাদিক রাশেদুল মজিদের মোবাইল ফোন ও পত্রিকার পরিচয়পত্র ছিনিয়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান কে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কক্সবাজার জেলা পুলিশ। কক্সবাজার জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন, সাংবাদিকের উপর হামলার ঘটনা একান্তই তার ব্যক্তিগত। কারও ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ নেবেনা। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত এ বিষয়ে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলার শিকার সাংবাদিক রাশেদুল মজিদ জানান, কলাতলী মোড়ে যানজট, অবৈধ পার্কিং এবং ট্রাফিকের একজন পুলিশ কর্মকর্তার অনিয়মের সংবাদ সংগ্রহকালে তিনি সার্জেন্ট মাজহারুলের হাতে হামলার শিকার হয়েছেন।

এদিকে এ ঘটনা ছড়িয়ে পড়লে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাজহারুলের শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠন, পেশাজীবি সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়া আমরা কক্সবাজারবাসী নামের একটি সংগঠন এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত পুলিশ কর্মকর্তার শাস্তির দাবি জানিয়েছে কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। বিবৃতিতে নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক রাশেদুল মজিদের উপর হামলাকারী পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে আরেক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইলেকট্রনিকস মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহসান সুমন

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com