1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

সাতক্ষীরা ৩ আসনে (কালীগঞ্জ – আশাশুনি ) ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন সুধীজনরা

শ্যামল কুমার মন্ডল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে
 আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরার ৩ আসনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের কাছে বিভিন্নভাবে ভোট চেয়ে এবং বিভিন্ন ধরনের ইস্তেহার বাস্তবায়নের কথা বলে সাধারণ ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছে।।
 তবে বোদ্ধারা মনে করেন আগামী ১২ তারিখে সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৩ আসনে (কালিগঞ্জ – আশাশুনি )ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে ধানের শীষের কান্ডারী হিসেবে আছেন আলহাজ্ব কাজী আলাউদ্দিন, জামায়েত ইসলামী বাংলাদেশের পক্ষে আছেন মোহাদ্দিস রবিউল বাশার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডঃ মো: শহীদুল আলম। এই তিনজন ছাড়া অন্যান্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকবে না বলে ধারণা করছেন এলাকার জ্ঞানী এবং গুণীজনরা।
 কালিগঞ্জ উপজেলার ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৮ হাজার ২০৩ জনএবং আশাশুনি উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৫ হাজার৫৪ জন।
 তবে বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে ভোট দেয়ার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীদের মনোনীত মার্কা গুলো বিভিন্ন স্থানে সুসজ্জিত করে টানানো হয়েছে।
 ভোট নেয়ার জন্য উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি সমাপ্ত করেছে। ভোট নেয়ার জন্য কর্মকর্তা নিয়োগ এবং তাদের যথাযথ ট্রেনিং এর ব্যবস্থা করেছে কালীগঞ্জ এবং আশাশুনি উপজেলা প্রশাসন। আগামীকাল কর্মকর্তাদের হাতে ভোট নেয়ার সামগ্রী বিতরণের মাধ্যমে সকাল ৯ টা থেকে ভোটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
 তবে এখন শুধু সময়ের অপেক্ষা প্রতিদ্বন্দ্বিতা দিতে হবে খুব হাড্ডাহাড্ডি এতে কোন সন্দেহ নেই বলে মনে করছেন কালীগঞ্জ এবং আশাশুনি সাধারণ জনগণ। তবে তারা মনে করেন যিনি জয়ী হবেন তার প্রধান কাজ হবে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কথা চিন্তাভাবনা করা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com