লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের সাইফার মোল্যাকে(৩৮) কুপিয়ে গুরুতর জখম করেছে তার স্ত্রীর সাবেক স্বামী! তাকে আশঙ্কাজনকাজনক অবস্থায় খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে নোয়াপাড়া গ্রামের আতিয়ার মোল্লার ছেলে ফাইবার ৪-৫ বছর আগে পার্শ্ববর্তী নলদি গ্রামের স্যালো মিস্ত্রি আলাউদ্দিনের স্ত্রীর সাথে প্রেমের সম্পর্কের কারনে বিয়ে করে।
সেই রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ৪/৫ বছর পরে তার স্ত্রীর বর্তমান স্বামী সাইফারকে রবিবার রাতে নলদী এলাকা থেকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। সাইফার কে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ছবি আছে