গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তরমরুয়াদহ গ্রামের মৃঃ ইব্রাহিম আলীর ছেলে আলামিন মিয়া গত ৬/৮/২০২৫ ইং তারিখে কমিশনার (ভূমি) সুন্দরগঞ্জ গাইবান্ধা বরাবর জমি নামজারি বাতিলের অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বাদী এবং বিবাদী গন আপন ভাই। বাদী আলামিন মিয়ার বসতবাড়ীর সম্পত্তি বিবাদী সাংবাদিক আবু বক্কর সিদ্দিক তথ্য গোপন করে একক ভাবে ভাইয়ের জমি নিজের নামে নাম জারি করেন। এ ঘটনায় বাদী আলামিন মিয়া চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় এবং হতাশায় জীবন যাপন করছে। নাম জারি মামলা নং ৩৩৩৪/২০২৩-২০২৪ বাতিল আবেদনের প্রেক্ষিতে বর্ণিত জমির মৌজা উত্তর মরুয়াদহ, জেএল নং ৮২ খারিজ খতিয়ান নং- ৩১৩৯ দাগ নং – ৪২৫৭ বাড়ী=. ০৫০০ একর, দাগ নং ৪৪৫৫ ডাঙ্গা =. ২২০০ একর,দাগ নং ৪২৮৫ বাড়ী =.১০০০ একর,দাগ নং ৪১৯৯ ডাঙ্গা =. ০৩০০ একর, ও দাগ নং ৪৮৩৮/৪৭৭৬ বাড়ী=. ০৩৭৭ একর মোট =. ৪৩৭৭ একর জমি। গত মঙ্গলবার রোজ ২৭/৮/২০২৫ ইং তারিখে উক্ত জমির অভিযোগের ভিত্তিতে রওশন আলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ভার: ছাপড়হাটী ইউনিয়ন ভূমি অফিস, সুন্দরগঞ্জ গাইবান্ধা উপস্থিত হয়ে তদন্ত করেন। বাদী আলামিন ও তার পরিবারের দাবি আমার উক্ত দাগের মধ্যে বসতবাড়ি রয়েছে কবর স্থান রয়েছে। আমি ও আমার পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসতে থাকায় উক্ত জমির খাজনা পাতি পরিশোধ করে আসছি। উক্ত জমির সঠিক কাগজ পত্র যাচাই বাছাই করে বিবাদী আবু বক্কর সিদ্দিক এর নামে নাম জারি বাতিল করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) সুন্দরগঞ্জ গাইবান্ধা কে অনুরোধ করছি।