সোনাগাজীর ও সি মহোদয় , সি এন জি মালিক ও শ্রমিক সমিতির দৃষ্টি আকর্ষন করছি। সোনাগাজী রোডে ডাকবাংলার পর ব্রীকফিল্ড এলাকায় নিঝুম স্হানে সি এন জি নম্বর ফেনী থ ১১-৪৩৪৬ এর চালক মদ খেয়ে শুধুমাত্র গাডীতে একজন বখাটে যাত্রীকে নিয়ে গতকাল রাত ৮:৪৫ মি. সময়ে গাড়ী চাপা দিয়ে একটি হোন্ডাকে চিন্তাইয়ের উদ্দেশ্য এক্সিডেন্ট করতে ছেয়েছিল। সি এন জি তে ড্রাইভার ও যাত্রীবেশে থাকা প্যাসেন্জার দুইজনই বাকী সিট পরিত্যক্ত নেশায় আসক্ত মুখে দুর্গন্ত এবং কথাবার্তা অসংলগ্ন । তাদের এহেন কাজে শোর চিৎকারে কিছুলোক জড়ো হলে এরা দ্রুত কেটে পড়ে। গত কিছুদিন পূর্বে ফেনী আসার পথে যুবদল নেতা জসিম চেয়ারম্যান কে হত্যার উদ্দেশ্যে লালপোল নামক স্হানে গাড়ী চাপা দিয়েছে। এভাবে সি এন জি তে যাত্রীবেশে মদ খেয়ে গাড়ী চালালে সোনাগাজী রোডে আইন শৃংখলার অবনতি ঘটবে। প্রশাসনের উচিৎ এই সি এন জি টা খুজে বের করা সি এন জি চালকের সাথে মদ খাওয়া নেশাগ্রস্ত যাত্রীটা চিন্তাইকারী কিনা। তদন্ত করে দেখা দরকার। আজ সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইত কান্দি গোলদার বাড়ীর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিক সাহেব ফেনীর বাসায় থাকার কারণে তার বিল্ডিং ঘরের তালা ভেংগে চোরের দল সবকিছু লুটে নিয়েছে। একথা শুনার পর সাথে সাথে তার রফিক সাহেব এর মোবাইল নাম্বারে কল দিয়ে জানা যায় তার ঘর থেকে মোটর, কম্বল,গ্যাসের চুলা,সিলিন্ডার সহ মুল্যবান সব জিনিস নিয়ে গেছে। গত কিছুদিন পূর্বে একই গ্রামের সেলিম মল্লিকের ঘরে দুর্ধর্ষ চুরি করেছে চোরের দল। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় কিছু সংখ্যক নেশাগ্রস্ত বখাটে নেশার টাকা জোগাড় করতে না পারে চুরি করে। চুরিকৃত মাল টমটম ও সি এন জি করে নিয়ে একস্হান থেকে অন্যস্থানে নিয়ে বিক্রি করে যে অর্থ পায় তা দিয়ে কিছু লাইসেন্স বিহীন দুষ্টপ্রকৃতির সি এন জি চালকের সাথে আতাত করে নেশা করছে।