1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

স্ত্রীর ‘লাঠির আঘাতে’ প্রবাসীর মৃত্যু

ওমর ফারুক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী কোহিনুর বেগমের লাঠির আঘাতে আবুল বাশারকে (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রী কোহিনুর বেগমসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের দিঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটে।নিহত আবুল বাশার মৃত হাবিব উল্যার ছেলে, তিনি সৌদি প্রবাসী ছিলেন।আটক অন্যরা হলেন নিহতের মেয়ে রাফা আক্তার ও পুত্রবধূ দিপা আক্তার।পুলিশ ও স্থানীয়রা জানান, আবুল বাশার দীর্ঘদিন সৌদি আরব ও ওমান প্রবাসী ছিলেন। ৬ বছর আগে তিনি বাড়িতে আসেন। বিদেশ থেকে আসার পর জানতে পারেন, প্রতিবেশী বিল্লাল হোসেন দিলুর সঙ্গে কোহিনুরের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। তখন থেকেই স্ত্রী কোহিনুরের সঙ্গে বাশারের কলহ শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

ঘটনার সময় স্ত্রী কোহিনুর বাশারকে পাশের বাড়ি থেকে ধান আনার জন্য বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কোহিনুর একটি বাঁশের লাঠি নিয়ে আঘাত করলে বাশার অচেতন হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত বাশারের ভাতিজা বাহার উল্যাহর অভিযোগ, বাঁশের আঘাতে তার চাচা অচেতন হয়ে পড়েন। সেখানেই তিনি মারা যান।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com