1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় নববধূর বিষ পানে আত্মহত্যা : পরিবারের দাবি পরিকল্পিত হত্যা কেন্দুয়ার কারাবন্দী মো. ইসহাকের মৃত্যু “কেশবপুরে ফেসবুক মন্তব্য নিয়ে সংঘর্ষ—পৌর বিএনপির (সাধারণ সম্পাদক) শহিদের বিরুদ্ধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ থানায়” বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত

হরিপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ১৫ জন

মোঃ খুবাইব
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও জেলার হরিপুরে জমি জায়গা দখল নিয়ে ১জন নিহত ও আহত হয়েছেন ১৫ জনের মত। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কারিগাঁও মৌজায় আদিবাসী ও স্থানীয় বাঙ্গালীদের মধ্যে প্রায় ৪০ বিঘা জমি নিয়ে অনেক বছর ধরে বিরোধ চলছিল। গত ২৭/১১/২৪ ইং রোজ বুধবার সকাল ১১.০০ টা সময় ৪নং ডাংগীপাড়া ইউনিয়নের শিহিপুর দামোল গ্রামের আদিবাসিরা তাদের লোকজন নিয়ে ৫নং হরিপুরের কারিগাঁও মৌজার জমিতে ঘর নির্মাণ করেন। এতে ভোগদখলে থাকা স্থানীয় বাঙালিরা বাধা দেয়। এতে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষ। এক পর্যায়ে কান্দন সরেন নামে এক আদিবাসী ঘটনা স্থলে নিহত হন। এতে সংঘর্ষ আরো তীব্র হলে আহত হয়েছেন ১৫ জনের মত। নিহত কান্দন সরেন কে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ও আহতদের মধ্যে কয়েকজন কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনা স্থলে থাকা এক আদিবাসী জানান আমরা দুই দুইবার কোর্ট থেকে রায় আনার পরেও তারা জমি দখল ছাড়েনি আমরা বাধ্য হয়ে জমি দখলে যায় এবং এই ঘটনা ঘটে। মৃত কান্দন সরেন এর পরিবারের এক সদস্য জানান আমরা রেকর্ডিও সূত্রে জমির মালিক যার কাগজ আমাদের কাছে রয়েছে কিন্তু গায়ের জোরে তারা জবর দখল করে খাচ্ছে। এই ঘটনার আমরা সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচার চাই।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com