1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিনম্র শ্রদ্ধায় কয়রায় ‘অমর একুশে’ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত মাদারীপুর ০৩ আসনের সাংসদ, জনাব আনিসুর রহমান তালুকদার কে, শতবর্ষী বীরমোহন উচ্চ বিদ্যালয় কর্তৃক সংবর্ধনা প্রদান পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা যশোরে রহস্যজনক গোডাউন থেকে ৭৭ আমেরিকান মোটরসাইকেল উদ্ধার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতেই সুস্থ জাতি গঠন: পলাশবাড়ীতে এমপি নজরুল ইসলাম লেবুর পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ধামইরহাটে মডেল প্রেসক্লাবের কমিটি গঠন ‎গৌরনদী-আগৈলঝাড়ায় ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় চেড়াঘাটের রাস্তায় উন্নয়নের নামে লুটপাট ধর্মপাশায় অবৈধ ভাবে মাটি কাটায় ১৫ দিনের কারাদণ্ড ৫২-র ভাষা আন্দোলন ছিল সাংস্কৃতিক অগ্রাসনের বিরুদ্ধে বাঙ্গালী জাতির মুক্তির লড়াই!

৫ টাকার বিদ্যুৎ বিলের বিরোধে রামগঞ্জে প্রবাসীকে পিটিয়ে হত্যা, বড় ভাই অভিযুক্ত

মাহমুদুর রহমান মনজু 
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা-তে বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রবাসী আলমগীর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তুচ্ছ আর্থিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলমসহ কয়েকজন মিলে তার স্বামীকে বেধড়ক মারধর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর হোসেনকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় অভিযুক্তরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে দুবাই-এ কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্ত্রী সাবিনা ইয়াসমিন ও শ্বশুর আবু সায়েদসহ স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।
ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, তুচ্ছ ঘটনায় এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
অভিযুক্ত খোরশেদ আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com