1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিনম্র শ্রদ্ধায় কয়রায় ‘অমর একুশে’ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত মাদারীপুর ০৩ আসনের সাংসদ, জনাব আনিসুর রহমান তালুকদার কে, শতবর্ষী বীরমোহন উচ্চ বিদ্যালয় কর্তৃক সংবর্ধনা প্রদান পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা যশোরে রহস্যজনক গোডাউন থেকে ৭৭ আমেরিকান মোটরসাইকেল উদ্ধার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতেই সুস্থ জাতি গঠন: পলাশবাড়ীতে এমপি নজরুল ইসলাম লেবুর পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ধামইরহাটে মডেল প্রেসক্লাবের কমিটি গঠন ‎গৌরনদী-আগৈলঝাড়ায় ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় চেড়াঘাটের রাস্তায় উন্নয়নের নামে লুটপাট ধর্মপাশায় অবৈধ ভাবে মাটি কাটায় ১৫ দিনের কারাদণ্ড ৫২-র ভাষা আন্দোলন ছিল সাংস্কৃতিক অগ্রাসনের বিরুদ্ধে বাঙ্গালী জাতির মুক্তির লড়াই!

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৮৪ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার জয়পাড়া ও মেঘুলা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা।

জানা যায়, উপজেলার জয়পাড়া ও মেঘুলা বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অত্যাধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য-সামগ্রী বিক্রয়, পণ্যের যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রয়, ব্যবসা প্রতিষ্ঠানের যথাযথ লাইসেন্স না থাকা-সহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, কৃষি বিপণন আইন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইনের সংশ্লিষ্ট ধারায় জয়পাড়া চাইনিজ, চিলি চাইনিজ, মিষ্টি মেলা, রাজলক্ষ্মী মিস্টান্নসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে দোহার উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে দোহার থানা পুলিশ এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com