1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের ভালুকা পৌরসভায় হাতেম খানের ঈদ সামগ্রী বিতরণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে স্বামী পলাতক ঈদুল ফিতরের আগে ভিজিএফ পেয়ে খুশী কুষ্টিয়া ইউনিয়নের ২১৮০টি দরিদ্র পরিবার চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় দ্বিগুণেরও বেশি বেড়েছে খেজুরের দাম

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

রমজান মাস এখনও শুরু হয়নি। তার আগেই বগুড়ায় খেজুরের দাম গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, শুল্ক ও করহার বৃদ্ধি, টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং ঋণপত্র জটিলতার কারণে এ বছর খেজুরের দাম বেড়েছে। তবে ক্রেতারা বলছেন, সিন্ডিকেটের কারণে খেজুরের বাজারের অস্থিরতা বেড়েই চলেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বগুড়ায় খেজুরের বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে ইরাকি খেজুর কেজিপ্রতি ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল ১০০ টাকা। দুবাইয়ের ইরাকি জাহিদি জাতের খেজুর ১০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ টাকা, যা গত বছর ছিল ১ হাজার ৪০০ টাকা। দাবাস ও লুলু জাতের খেজুর ১০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ টাকা, যা গত বছরে ছিল ২ হাজার ৪০০ টাকা। মরিয়ম জাতের খেজুর বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, যা গত বছর ছিল ৭০০ থেকে ৯০০ টাকা কেজি। মজদুল খেজুর ৫ কেজি ওজনের কার্টুন বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকা, যা গত বছর ছিল ২ হাজার ৮০০ টাকা। এ ছাড়াও সৌদি আরবের মাসরুক ও সাফাই জাতের খেজুর পাইকারি বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকা, যা গত বছর ছিল ১ হাজার ৭০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত। গত বছরের ফরিদা খেজুর ২৫০ টাকা কেজি বিক্রি হলেও এবার বেড়ে ৪৫০ থেকে ৫৬০ টাকায় বিক্রি হচ্ছে।
খেজুর কিনতে আসা মাহাবুব হাসান সোহাগ বলেন, ‘রমজানে খেজুর রাখতেই হয়, কিন্তু সেই খেজুরের দাম আমাদের মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমরা সবাই সিন্ডিকেটের কাছে জিম্মি।’
বগুড়া সপ্তপদী এলাকার খেজুর বিক্রেতা মতিনুর রহমান বলেন, ‘গত বছরের রমজানের পরই ধীরে ধীরে দাম বাড়তে থাকে। দুই বছরের ব্যবধানে কিছু খেজুরের দাম এখন দ্বিগুণেরও বেশি। প্রতি মাসেই দাম বাড়ছে। আমরা যেমন দামে কিনি খুচরায় তেমন দামেই বিক্রি করি।’
খেজুর আমদানিকারক মেসার্স এমএ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনসুর আলী বলেন, ‘খেজুরের দাম গত বছরের তুলনায় বেড়েছে। খেজুরের শুল্কায়ন মূল্য দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। এর প্রভাবে গত বছরের তুলনায় এ বছর খেজুর আমদানিতে দু-তিনগুণ ব্যয় বেশি হচ্ছে। লোকজন কেনাও কমিয়ে দিয়েছে। তবে যে খেজুর আছে তাতে রমজানে বগুড়ায় কোনো সংকট হওয়ার কথা নয়।’
বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘রমজানকে ঘিরে কেউ যদি খেজুরের বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং কার্যক্রমও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com